বাংলা হান্ট ডেক্সঃ তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রাক্তন বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বস। চিঠিতে মমতাকে ‘শ্রদ্ধেয়া দিদি’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী’।
আরো পড়ুন- ‘দুয়ারে ত্রাণ’ শুধু ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেই: মমতা
সাদা কাগজে লেখা ওই চিঠিতে দীপেন্দু লিখেছেন, ভোটের আগে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। রাজনৈতিক প্রচার থেকে ‘সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয়’ ছিলেন। অভিমানে ভুলবশত সিদ্ধান্ত নিয়েছিলাম। তার জন্য আপনার কাছে আমি ক্ষমাপ্রার্থী।
পাশাপাশি, মমতাকে লিখেছেন, ‘আপনি বসিরহাটের মানুষের সেবা করার যে সুযোগ দিয়েছিলেন, সেজন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব’।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপি-তে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক সোনালী গুহও সম্প্রতি নিজের ‘চরম ভুল সিদ্ধান্তে’র জন্য নেটমাধ্যমে খোলা চিঠি লিখে মমতার কাছে ক্ষমা চেয়ে দলে ফেরার আবেদন জানিয়েছেন।
দীপেন্দুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি চিঠি দিয়েছি।’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”