বাংলা হান্ট ডেক্সঃ কোভিড চিকিৎসায় অতিরিক্ত বিল আদায়, রোগীর পরিবারের থেকে অতিমাত্রায় টাকা নেওয়া এবং চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে তেলঙ্গানার ১০টি হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার।
আরো পড়ুন- BigBreaking: ‘ISF -এর সঙ্গে জোট ভুল ছিল’, পর্যালোচনা বৈঠকে মানল আলিমুদ্দিন
কিছুদিন ধরেই অভিযোগ আসছিল, তেলেঙ্গানার বেশ কয়েকটি হাসপাতাল কোভিড চিকিৎসার জন্য রোগীর পরিবারের থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। একই বিষয়ে প্রায় ১১৫টির মতো অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য দফতরের কাছে। শনিবার স্বাস্থ্য ও জনকল্যাণ দফতর থেকে ৭৯টি হাসপাতালে নোটিস পাঠানো হয়। তার পরই ওই ১০টি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর।
একের পর এক অভিযোগ আসতে শুরু করায় শেষমেশ আসরে নামে স্বাস্থ্য দফতর। যে ১০টি হাসপাতালের বিরুদ্ধে বেশি অভিযোগ আসছিল সেই ১০ টি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তেলঙ্গানা সরকার কোভিড চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে খরচ বেঁধে দিয়েছে। অভিযোগ,সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই বহু হাসপাতাল রোগীর পরিবারের কাছ থেকে যথেচ্ছ টাকা আদায় করছে। শুধু তাই নয়, হাসপাতালগুলোর পরিষেবা নিয়েও অভিযোগ তুলেছে রোগীদের পরিবার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”