বাংলা হান্ট ডেক্সঃ অ্যালোপ্যাথি চিকিৎসাকে ‘দেউলিয়া ও বোকা বিজ্ঞান’ বলে কটাক্ষ করেছিলেন রামদেব। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এনিয়ে গোটা দেশ জুড়ে রামদেবের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও রামদেবকে এই ধরনের মন্তব্য প্রত্যাহার করতে বলেছিলেন। এবার রামদেবের সেই মন্তব্যের জল গড়াল কলকাতা পর্যন্ত। এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা(AMI)।
আরো পড়ুন- প্রয়োজনে প্রধানমন্ত্রীর পায়ে ধরতে রাজি আছি। কিন্তু বাংলাকে অপমান করবেন না; মমতা
গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় উঠতেই কার্যত চুপ যোগগুরু। ইতিমধ্যে দেশের ডাক্তাররা একযোগে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা( আএমএ)। করোনার চিকিৎসা নিয়ে রামদেব বিভ্রান্তি ছড়াচ্ছেন সেই অভিযোগ তুলেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, অতিমারি পরিস্থিতিতে চিকিৎসকরা লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে রামদেবের এই ধরনের মন্তব্য কোনওভাবেই কাঙ্খিত নয়। তিনি যেটা বলেছেন তা আইন অনুসারে একটি অপরাধ।
ডাক্তারদের একাংশের মতে রামদেব বাবার বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। সেগুলি বিক্রি করতেই এই ধরনের মন্তব্য বলে দাবি চিকিৎসকদের একাংশ। শুধু তাই নয়, নিজের লাভের স্বার্থে রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন বলেও অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। নিজের প্রতিষ্ঠানের লাভের জন্য়ই পরিকল্পিতভাবে রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করছেন বলে চিকিৎসকদের একাংশ মতামত দিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”