রায়গঞ্জঃ ব্ল্যাক ফ্যাঙ্গাসের (black fungus) সংক্রমন উত্তর দিনাজপুরেও। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পড়ে তাঁর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দেয়। তারপরই তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরো পড়ুন- মুম্বাইতে সেঞ্চুরি হাঁকালো পেট্রোল-ডিজেলের দাম
সূত্রের খবর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বাসিন্দা পঞ্চাশোর্ধ এক ব্যক্তি করোনায় সংক্রমিত হন। বৃহস্পতিবার তাঁকে সন্ধ্যায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি করা হয়। জানা গিয়েছে হাসপাতালে তাঁর কোভিড চিকিৎসা শুরু করেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা। তাঁরা ওই রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গগুলি দেখতে পান। এরপরই তাঁকে শুক্রবার বিকেলে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি চিকিৎসক প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, ওই রোগীর শরীরে বেশকিছু উপসর্গ দেখা গিয়েছে। যা ব্ল্যাক ফাঙ্গাস বলে সন্দেহ করা হয়েছে। রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি সুনিশ্চিত করা ও তাঁর সঠিক চিকিৎসার জন্যই রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রায়গঞ্জে করোনা রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও রায়গঞ্জ শহর সহ উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্তের সংখ্যা ১০৩ জন, সুস্থ হয়েছেন ২৬৫ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”