বাংলা হান্ট ডেক্সঃ করোনা টিকা নেওয়া থাকলে শরিরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর তো থাকবেই, এমনকি, গোটা জীবনকাল ধরেও তা রোগ প্রতিরোধে সক্ষম। এমনই বলছে সাম্প্রতিক দুই গবেষণা। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে অনেকে দাবি করেছেন, শরীরে টিকা থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। সেই দাবিকে কার্যত খারিজ হয়ে যাচ্ছে এই দুই রিপোর্টে।
রিপোর্টে বলা হয়েছে , কোভিডে আক্রান্ত হয়ে যাঁরা করোনা টিকা নিয়েছেন তাঁদের আর দ্বিতীয় বার অর্থাৎ ‘বুস্টার’ টিকা নেওয়ার দরকার নেই। কিন্তু যাঁরা কোভিডে আক্রান্ত না হয়েও টিকা নিয়েছেন বা যাঁরা আক্রান্ত হয়েছিলেন, অথচ শরীরে সে ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি, তাঁদের হয়তো ‘বুস্টার’ টিকা নিতে হতে পারে। ‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, কোভিড আক্রান্তের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার একটা স্মৃতি বা ছাপ থেকে যায় সংশ্লিষ্ট ব্যক্তির অস্থি-মজ্জায়, যা প্রয়োজনে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। অন্য একটি গবেষণায় দাবি করা হয়েছে, প্রথম বার আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর ধরে বি-কোষের শক্তিবৃদ্ধি ঘটে। তার পর যদি টিকাও নেওয়া হয়, তা হলে শরীরে এক ধরনের যৌথ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা ভাইরাসের বিভিন্ন প্রজাতিকে রুখে দিতে সক্ষম হয়।
গবেষকরা বলছেন, বি-কোষ বহু দিন ধরেই স্থায়ী হয়। ফলত দীর্ঘ দিন তা রোগ প্রতিরোধে সক্ষম হয়। তবে সকলের ক্ষেত্রেই যে একই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, তা নয়। আর সেই কারণেই টিকা নেওয়া জরুরি। এমনই অভিমত গবেষকদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”