

বাংলা হান্ট ডেক্সঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যা তারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। ১ জুলাই থেকে বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের । কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বেড়ে এখন সরাসরি ২৮ শতাংশ হবে।
আরো পড়ুন- শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস, কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টিপাত
চালু হতে চলেছে সপ্তম পে কমিশনের বেশকিছু নতুন নিয়ম কানুন। সপ্তম পে কমিশন চালু হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়ে যাবে বেশ অনেকটা পরিমাণে। ১ জুলাই ২০২১ থেকেই এই নতুন ডিএ বৃদ্ধি কার্যকর হবে। আগে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১৭% ডিএ পেতেন সেখানেই এবারে ২৮% পাওয়া যাবে। যার ফলপ্রসূ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। শুধু তাই না, সঙ্গে জানানো হয়েছে, আগের সমস্ত ইনস্টলমেন্ট দিয়ে দেওয়া হবে তাদেরকে। ফলে তাদের বেতনে অনেকটা বৃদ্ধি তারা লক্ষ্য করতে পারবেন।
দুই বছরের ডিএ সকলকে একসাথে দেওয়া হবে। জানুয়ারি ২০২০ তে এই ডিএ বেড়েছিল ৪ শতাংশ, জুন ২০২০ তে বেড়েছিল ৩ শতাংশ, আবার জানুয়ারি ২০২১ এ বেড়েছিল ৪ শতাংশ। অর্থাৎ ২ বছরের মধ্যে এই টাকার পরিমাণ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়ে গেছিল। তবে উল্লেখ করার মত ব্যাপারটি হলো জুন ২০২১ এ এই ডিএ কতটা বাড়ানো হবে, সেই নিয়ে কিন্তু সরকার এখনও পর্যন্ত কোনরকম নির্দেশ নামা জারি করেনি। অনেকেই বলছেন, এই জুনেও সেন্ট্রাল গভার্নমেন্টের কর্মীদের ডিএ ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পাবে, যার ফলে এই পরিমাণ ৩২ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার