বাংলা হান্ট ডেক্সঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নতুন করে ভয় ধরাচ্ছে আরও একটা নতুন রোগের নাম, ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)ব্ল্যাক ফাঙ্গাস বা ‘মিউকরমাইকোসিস’ (mucormycosis)। দেশের অন্যান্য রাজ্যে আগেই এই রোগের প্রতিপত্তি দেখা গিয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটকে ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এবার সেই আতঙ্কই বাংলায় (West Bengal)। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ১০ আক্রান্তের তথ্য এসেছে স্বাস্থ্য দফতরের হাতে।
আরো পড়ুন- অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করল বিশেষজ্ঞরা
এসএসকেমে ভর্তি আছেন ২ জন রোগী, ৪ জন ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরের ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে, বাঁকুড়া মেডিক্যাল কলেজে ১ জন ও বেসরকারি হাসপাতালে এমন ৩ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ইনস্টিটিউট অফ অপথালমোলজির চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের এই রোগের ব্যাপারে তাঁরা নিশ্চিত। আজই এক যুবককে আনা হয়েছে আলিপুরদুয়ার থেকে। পার্থ সারথি দাস নামে আলিপুরদুয়ারের ওই বাসিন্দা ১৯ দিন আগে পর্যন্ত আক্রান্ত ছিলেন করোনায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডায়াবেটিস ১ রয়েছে, তাঁকে স্টেরয়েডও দেওয়া হয়েছিল করোনা চিকিৎসায়। বিশ্বনাথ হালদার ও বাবলু মণ্ডল নামে আরও দু্ই রোগীই এই অসুখে আক্রান্ত বলে ক্লিনিক্যালি প্রমাণিত হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই মহামারী আখ্যা দেওয়া এই রোগ যে বাংলাতেও আতঙ্ক ছড়িয়েছে, তা স্পষ্ট।
অন্যদিকে, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েই এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী এক তরুণী চিকিৎসাধীন ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তাঁর দেহে যে সমস্ত উপসর্গ ছিল তা দেখে এই হাসপাতালের বিশেষজ্ঞদের যে কমিটি রয়েছে তাঁরা সন্দিহান। বিশেষজ্ঞরা অনুমান করেন, ওই তরুণী মিউকরমাইকোসিসে আক্রান্ত। এরপরই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”