বাংলা হান্ট ডেক্সঃ ১১ দিনের সংঘর্ষের পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে হাঁটল ইজরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। দু’সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডে চলা অশান্তির ইতি পড়েছে। ইজরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এমনই দাবি করেছে দেশের সংবাদমাধ্যমগুলি। যদিও হামাসের এক নেতা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাকে নিজদের ‘জয়’ বলে ঘোষণা করেছেন। সংঘর্ষবিরতির খবর প্রকাশ্যে আসতেই গাজায় বসাবসরত প্যালেস্তিনীয়রা রাস্তায় নেমে বিজয় মিছিল করেন। মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় গাজায় শান্তি ফিরতে চলেছে বলে খবর মিলেছে।
যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে হামাসের নেতা খলিল আল-হাইয়া। শুক্রবার গাজা সিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই নেতা দাবি করেছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা জয় পেয়েছেন।
স্থানীয় সময় ভোর রাত ২ টোর সময় সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়েছিল হামাস। যদিও ইজরায়েল সরকারি ভাবে কোনও সময় জানায়নি। এই আবহে ইজরায়েলের উপর শেষ কয়েকটি রকেট হামলা চালিয়েছিল হামাস। ইজরায়েলর প্রতিরক্ষা বাহিনীর তরফে দাবি করা হয়েছে, এদিনও হামাসের তরফে ৩০০টি রকেট উড়ে এসেছে ইজরায়েলের দিকে। এর জবাবে ৩০টি রকেট ছুড়েছে ইজরায়েলও।
মিশর বলেছে, সংঘর্ষবিরতি যাতে লঙ্ঘন না হয়, তা নজরে রাখতে দুই দিকেই প্রতিনিধি দল পাঠাবে তারা। এদিকে ইজরায়েল-হামাস শান্তি চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে এই সংঘর্ষ চলাকালীন ইজরায়েলি সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে বেঞ্জামিন নেতানইয়াহুর বিরুদ্ধে চাপ বাড়াচ্ছিল আমেরিকা।
আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি, ইজরায়েলি এবং প্যালেস্তিনীয়দের সমান অধিকার রয়েছে বেঁচে থাকার। তাছাড়া স্বাধীনতা, উন্নতি এবং গণতন্ত্রের অধিকারও দুই দেশের নাগরিকদের সমান। আমার প্রশাসন শেষ পর্যন্ত কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাবে দুই দেশে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”