বালুরঘাটঃ কোভিড পরিস্থিতিতে লকডাউনের মধ্যে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ টাকার এফ সি আইয়ের (FCI) গম বাংলাদেশে পাচারের আগেই ধরে ফেলল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার ঘটনা। ঘটনায় হিলির এক ব্যবসায়ী সহ গাড়ি চালক ও খালাসির বিরুদ্ধে মামলা করেছে পতিরাম থানার পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম গোপন রাখা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, রাজ্যের বাইরে থেকে এফসিআই’এর গম আনা হয়েছিল পতিরামে। বিপুল অর্থের ওই গম মজুত করা হয়েছিল পতিরামের একটি গোডাউনে। যে গোডাউন ভাড়া নিয়েছিলেন হিলির ওই ব্যবসায়ী বলে অভিযোগ। রাতের অন্ধকারে অত্যন্ত গোপনে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা হিলিতে ওই গম লরি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এমন খবর পেতেই পতিরাম থানার পুলিশ এলাকায় হানা দেয়। প্রায় ১৪ লক্ষ টাকার গম সহ একটি লরি আটক করে পুলিশ। কাউকে গ্রেফতার করতে পারেনি পতিরাম থানার পুলিশ।
পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, গোপন খবরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গম আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি লরিও। ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে কারো নাম সামনে আনা হচ্ছে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”