বালুরঘাট ; করোনা আবহে আবারো প্রশাসনের মানবিক মুখ। দিনভর বাড়িতেই পড়ে ছিল বৃদ্ধার মৃতদেহ। করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে বাড়ির ত্রিসীমানায় আসেননি প্রতিবেশীরা। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দুই নম্বর বেলবাড়ি অঞ্চলে। শেষমেষ মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে দিন ভর বাড়িতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। জানা যায় বছর ৬৫ সাবিত্রী রায় জালালপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই একাকী বাড়িতে থাকতেন তিনি। সরকারি ভাতা দিয়েই চলত তার সংসার। গত কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা শ্বাসকষ্টজনিত সমস্যার কথা শুনে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি তার পারিপার্শ্বিক কোন প্রতিবেশী।
আরো পড়ুন- লকডাউনে বাজার আগুন! উদ্বেগ বাড়িয়েছে মূল্যবৃদ্ধি

সূত্রের খবর সোমবার সকালে বাড়ির বারান্দায় অত্যন্ত অসুস্থ হয়ে পরবর্তীতে প্রাণ হারান একাকী ওই বৃদ্ধা। যদিও করোনার ভয়ে তখনও এগিয়ে আসেনি কোন প্রতিবেশী। পরবর্তীতে প্রতিবেশীরা খবর দেন এলাকার পঞ্চায়েত প্রধান অনিমা দাসকে। তিনিই তৎক্ষণাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডলকে বিষয়টি জানাতেই তৎপরতার সাথে ঘটনাস্থলে ছুটে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল। পঞ্চায়েত প্রধান অনিমা দাস কে সাথে নিয়ে বিপদের দিনে মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে একাকী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। পাশাপাশি সরকারি নিয়ম মেনেই পরবর্তীতে ওই বৃদ্ধের মৃতদেহ অন্তিমসংস্কার এর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।
ডেপুটি ম্যাজিস্ট্রেটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল দক্ষিণ দিনাজপুর জেলা বাসী।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”