সকাল থেকে তৃণমূলের তিনজন মন্ত্রী-বিধায়ককে গ্রেফতারের কারণে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সিবিআই-এর অফিসে ধরনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকদিকে, নিজাম প্যালসের বাইরে কেন্দ্রীয় বাহিনীর উপর ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে সিবিআই দফতরের বাইরে। আর এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করার খবর প্রকাশ্যে এল।
আরো পড়ুন- আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তকতে! বন্ধ করা হল বিমান পরিসেবা
যদিও, আজকের এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কোনও মিল নেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেদিনীপুরের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআর দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বিতর্কিত বয়ানের কারণে এই এফআইআর করা হয়েছে।
এফআইআরে শীতলকুচি কাণ্ডের আগে মহিলাদের একজোট হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার নিদান, হাতা-খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নিদান, এছাড়াও বহিরাগত ইস্যু নিয়ে গোটা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ করা হয়েছে ওই এফআইআর-এ। সেখানে এও অভিযোগ করা হয়েছে যে, নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে রাজ্যে খেলা হবে। আর এরপর থেকেই রাজ্যে হিংসা বেড়েই চলেছে।
এফআইআরে বলা হয়েছে যে, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে ডাকে সাড়া দিয়ে তৃণমূলের কর্মীরা রাজ্যের বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করছে। বাড়িতে ভাঙচুর চালাচ্ছে, লুটপাট চালাচ্ছে। এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জেরেই হয়েছে

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”