ভ্যাকসিন নিয়ে এবার কার্যত কেন্দ্রের টিকাকরণ নীতিকেই কাঠগড়ায় তুললেন প্রখ্যাত চিকিৎসক ডঃ দেবী শেঠি। জানালেন, ভারতের অবশিষ্ট সকলকে টিকা দিতে খরচ হতে পারে কমবেশি ৭০ হাজার কোটি টাকা। ভারত সরকার চাইলেই আগামী ২-৩ মাসে তা মিটিয়ে ফেলতে পারে। ভারতের মতো বড় দেশের জন্য ৭০ হাজার কোটি টাকা এমন কিছু ব্যাপার নয়।
আরো পড়ুন- বিজেপিতে গিয়ে ‘দমবন্ধ’ অবস্থা! এবার বিজেপির রাজ্য কমিটি থেকে ইস্তফা চাইলেন প্রাক্তন এই বিধায়ক
এ বিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই চিকিৎসক জানান, “প্রথমত, আমাদের মেনে নিতে হবে ভারত অনেক বড় একটা দেশ, এর জনসংখ্যাও প্রচুর। কিন্তু আমাদের হাতে সবরকম ব্যবস্থাও রয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে আমাদের টিকা দিতে হবে। দেশের ১৩ কোটি মানুষ ইতিমধ্যেই টিকার দুটি করে ডোজ পেয়ে গিয়েছেন। ১৮ বছরের নিচে কাউকে টিকা দেওয়ার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি। সব হিসেব করলে আমাদের আর ৫১ কোটি মানুষকে ভ্যাকসিন (Corona Vaccine) দিতে হবে। সেটা করতে খরচ হবে মাত্র ৭০ হাজার টাকা। এখন লকডাউনে আমাদের দৈনিক ১০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এখন আমরা যদি বিশ্বের বড় বড় সংস্থার কাছে যায়। গিয়ে বলি এই নিন ১০ হাজার কোটি টাকা আগাম। তারাই ভ্যাকসিন উৎপাদনের জন্য দিন রাত এক করে দেবে। ভারতের মতো দেশের জন্য ৭০ হাজার কোটি টাকা কিছুই না। আমাদের দেশের জিডিপি ২০০ লক্ষ কোটি টাকার। যে কোনও সংস্থাকে আগাম ১০ হাজার কোটি দিলে, আমরা দামদর করে ভাল চুক্তিও পেতে পারি। এবং আগামী ২-৩ মাসে অনায়াসে আমরা এই ৫১ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারি। যা কিনা একেবারেই কঠিন কাজ নয়। ”
তিনি আরও বলেন, “ভারতের মতো দেশে মহামারী (CoronaVirus) রোধের সবচেয়ে সহজ উপায় হল সবাইকে টিকা দেওয়া। আর আগামী ২-৩ মাসে সেটা করা ভারতের জন্য একেবারেই কঠিন কাজ নয়।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”