বাংলা হান্ট ডেক্সঃ সকালেই ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গিয়েছে। ছেলের মৃতদেহ নিতে হাসপাতালে মর্গের সামনে বসে রয়েছেন সদ্য সন্তানহারা বাবা। হাসপাতালের ডোম মৃতের নাম ধরে ডাকতেই উত্তর এলো, ‘এই তো আমি।’ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী কোভিড হাসপাতালে।
আরো পড়ুন- জল্পনা তুঙ্গে! তৃণমূলে যোগ দিতে কলকাতায় হাজির উত্তরবঙ্গ এবং নদীয়ার ৬ BJP বিধায়ক
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর নাম সুব্রত কর্মকার। বয়স ২৬ বছর। বাড়ি ধানতলা থানার হিজুলির ঘোষের মোড় এলাকায়। জ্বর ও বুকে ব্যথা নিয়ে সুব্রতকে ১০ মে রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১২ মে রাতে তাঁকে কল্যাণীর (Kalyani) হাসপাতালে স্থানান্তরিত করেন বাড়ির লোকেরা। সুব্রতর ভাই সঞ্জীব কর্মকার জানিয়েছেন, ১৪ মে সকালে ওই হাসপাতাল থেকে এক নার্স তাঁদের ফোন করে জানান, দাদা মারা গিয়েছে। শুনেই তড়িঘড়ি তখন গাড়ি নিয়ে হাসপাতালে ছুটে যান। কিন্তু গিয়েই দাদার দেখা মেলেনি। সন্ধে নাগাদ সুব্রতর ডেথ সার্টিফিকেট বাবা সত্যরঞ্জনের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

হাসপাতাল কর্তৃপক্ষ সুব্রতর যে ডেথ সার্টিফিকেট দেয় তাতে স্পষ্ট লেখা রয়েছে, সুব্রতর মৃত্যু হয়েছে। ছেলেকে শেষবারের মতো দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন সত্যরঞ্জনবাবু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখন ডোম নেই। সন্ধ্যেবেলায় তিনি আসবেন। তখন ছেলের মৃতদেহ দেখা যাবে। তারপর দেহের সৎকার করা হবে।

ছেলের মরা মুখটা শেষবার দেখার জন্য সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের সামনে বসেছিলেন সত্যরঞ্জনবাবু। ওই দিন হাসপাতলে আরও দু’জনের মৃত্যু হয়েছিল। সন্ধ্যেবেলা ডোম আসেন। তিনি দুটো মৃতদেহ খুলে দেখান। তাতে সুব্রতর দেহ ছিল না। ডোম তখন ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে করোনা ওয়ার্ডে যান। তিনি মৃত সুব্রত নাম ধরে ডাকতেই ওয়ার্ড থেকে উত্তর এলো, ‘এই তো আমি’।

মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। শুধু জীবিত যুবকের ডেথ সার্টিফিকেট লিখেই ক্ষান্ত হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সুব্রতর বাবা সত্যরঞ্জন বাবু নিজে ছেলের মৃতদেহ আনতে গিয়েছিলেন। অথচ ডেথ সার্টিফিকেটে তাঁর নামের পাশে লেখা রয়েছে Late। অর্থাৎ সত্যরঞ্জন বাবুকেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত হিসেবে চিহ্নিত করেছে।
হাসপাতালে এই চরম গাফিলতিতে ক্ষুব্ধ জেলা প্রশাসন। রানাঘাটের মহকুমা শাসক ইতিমধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন