একের পর এক আক্রান্ত হচ্ছেন করোনার টিকা প্রস্তুতকারক সংস্থার কর্মীরা। অবিলম্বে এই কর্মীদের ফ্রন্টলাইন ও স্বাস্থ্যকর্মীর তকমা দিয়ে তাঁদের দ্রুত করোনার টিকাকরণের বন্দোবস্ত করুক কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই দাবি করেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের কাছে একপ্রকার নতিস্বীকার করেছে কেন্দ্রের মোদি সরকার। এই কারণেই বাড়ছে না দেশের মানুষদের জন্য করোনার টিকার উৎপাদন। অযথা সময় নষ্ট না করে অবিলম্বে সারা দেশে করোনার টিকা উৎপাদনের উপর জোর দেওয়ার দাবিও করেছে শ্রমিক সংগঠনগুলি। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর অভিযোগ, সারা দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ দেশের মানুষদের জন্য বিনামূল্যে গণটিকাকরণের ব্যবস্থা করার পরিবর্তে মোদি সরকার মাথা নত করেছে আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের কাছে। সিটুর দাবি, বায়োটেকের জয়েন্ট-এমডির দেওয়া তথ্য অনুসারে ওই টিকা প্রস্তুতকারক সংস্থার অন্তত ৫০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে টিকার উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন