বাংলা হান্ট ডেক্সঃ ২ মে ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের চারিদিকে হিংসা, অশান্তি, লুটপাট চলছে বলে অভিযোগ করে আসছে বিরোধীরা। এমনকি খুন, ধর্ষণের পর্যন্ত অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কিছুদিন আগেই জাতীয় মহিলা কমিশনের টিম রাজ্যে এসেছিল। বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা রিপোর্ট দেন যে, রাজ্যের মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
আরো পড়ুন- ব্রিটিশ আমলের জরাজীর্ণ হাসপাতালকে করোনা রোগীদের জন্য পুনরুজ্জীবিত করে তুলল RSS এর স্বয়ংসেবকরা
আরেকদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের দাবি, লোকজন বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে এবং সব ধরনের অমর্যাদা, হত্যা, ধর্ষণ, লুঠ ও তোলাবাজির শিকার হয়েছে। তিনি বরাবরই রাজ্যের হিংসা নিয়ে শাসক দলকে বিঁধে এসেছেন। যদিও শাসক দল ওনার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ওনাকে বিজেপির এজেন্ট বলে আখ্যা দিয়েছে। এমনকি রাজ্যপালকে অপসারিত করারও দাবি উঠেছে তৃণমূলের পক্ষ থেকে।

যদিও, এসবে পাত্তা দিতে নারাজ জগদীপ ধনকড়। বিগত তিনদিন ধরে তিনি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত এমনকি রাজ্যের বাইরেই আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। বৃহস্পতিবার কোচবিহারে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। এরপর শুক্রবার অসমের ধুবড়ি জেলায় কোচবিহারের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর তিনি কলকাতা এসে জানান যে, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
West Bengal: Governor Jagdeep Dhankhar visits Kenda Mari Jalpai village in Nandigram of Purba Medinipur district and interacts with the people affected by the post-poll violence in the state. pic.twitter.com/0iE93iiGbc
— ANI (@ANI) May 15, 2021
কথা মতো আজ নন্দীগ্রামে যান রাজ্যপাল। সেখানে তিনি নানান এলাকা ঘুরে বেরান। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যপালকে স্বাগত জানান। এরপর তিনি, কেন্দামারি, জলপাই এবং চিল্লাগ্রামে যান রাজ্যপাল। চিল্লাগ্রামে এক বিজেপির সমর্থককে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। গত ১৩ তারিখ প্রাণ হারান বিজেপির সমর্থক দেবব্রত মাইতি। আজ বিজেপির সেই সমর্থকের বাড়িতে যান রাজ্যপাল।

রাজ্যপালকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন নিহত বিজেপি সমর্থকের মা। এমনকি তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞানও হয়ে যান। সেই দৃশ্য দেখে রাজ্যপালের চোখেও জল চলে আসে। রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আর প্রশাসন কোনও বন্দোবস্ত নিচ্ছে না বলেই এই পরিস্থিতি। তিনি জানান, আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টিতে নজর দেওয়ার জন্য আবেদন করব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”