

বাংলা হান্ট ডেক্সঃ বাংলায় মমতা ব্যানার্জির (mamata banerjee) জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেননি মোদী-শাহরাও! এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট তুলে ধরল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (rss)। রাজ্যে বিজেপির পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে, এই উত্তর পাওয়ার পর জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরো পড়ুন- জুম্মার নামাজের সময় মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত ১২

২০০-র বেশি আসন নিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি শিবির। সেই কারণে নির্বাচনের মরশুমে রাজধানী দিল্লী থেকে বাংলায় এসেছিলেন বিজেপির নানান শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। তাঁর মধ্যে বাদ যাননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বারংবার দিল্লী থেকে বাংলায় এসে একাধিক জায়গায় সভা সমাবেশে অংশ নিয়েছিলেন তাঁরা।

বাংলায় গেরুয়া ঝড় তোলার অধরা স্বপ্ন ৭৭ -ই আটকে যায় বিজেপি শিবিরের। তবে এই ভরাডুবির পিছনে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা ব্যক্তিদের বেশি প্রাধান্য দেওয়ার কারণ বলে মনে করা হলেও, RSS দিল আরও এক চাঞ্চল্য কর তথ্য। বিজেপির পরাজয়ের পর তাঁরা সার্ভে করে দেখেছে- বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তার কাছে ফিকে পড়ে গেছেন মোদী-শাহরাও। যার কারণেই বাংলার মানুষ আবারও তাঁদের নিজের মেয়েকেই বাংলার মসনদে বসিয়েছে।

তাঁরা আরও জানিয়েছে, বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন যোগ্য মুখও তুলে ধরতে পারেনি বিজেপি শিবির। পাশাপাশি তাঁরা আরও জানিয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের যোগ্যতা বিচার না করেই তাঁদের প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল। ৭৭ -র মধ্যে তৃণমূল, বাম ও কংগ্রেস ছেড়েই বিজেপিতে এসেছেন ৩২ জন। সবমিলিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিশ্মার সঙ্গে খাপ খাওয়াতে পারেননি বিজেপির রাজ্য নেতৃত্বরাও।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার