বাংলা হান্ট ডেক্সঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। গতকাল রাতের বেলা মারা গেলেও এখন পর্যন্ত মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও রকম ব্যবস্থা করেনি প্রশাসন। এর ফলে গতকাল রাত থেকে মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছে ছেলে। বৃহস্পতিবার দুপুরে এমন ভয়াবহ ও করুন দৃশ্য নজরে এলো বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া বাসন্তী বাগান এলাকায়।
আরো পড়ুন- মুসলিম রোজাদার মানুষদের ইফতার করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ব্রাহ্মণ সন্তান
জানা গেছে, মৃত্যু ওই বৃদ্ধার নাম ঊষারাণী সূত্রধর। বয়স ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। এমত অবস্থায় গত ৮ তারিখ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই তার চিকিৎসা চলছে। এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে দিনদিন অবস্থার অবনতি হচ্ছিল ওই বৃদ্ধার। এমত অবস্থায় গতকাল গভীর রাতে তিনি মারা যান। এদিকে মারা যাওয়ার পর স্বাস্থ্য দফতরের এবং প্রশাসনকে একাধিকবার ফোনে বললেও মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলা হলেও তা নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে মৃতদেহ বাড়িতে আগলে বসে রয়েছে ছেলে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এলাকায় স্যানিটাইজেশন ব্যবস্থা করা হোক। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ও করোনার পরীক্ষা করা হোক।

এবিষয়ে মৃতের ছোট ছেলে চন্দন সূত্রধর বলেন, “মা গত ৮ তারিখ থেকে পজিটিভ ছিল। গতকাল মা মারা যান। তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। সকালে স্বাস্থ্য দফতরের জানিয়েছি। কিন্তু অনেক দেরি করে দেহ নিয়ে গিয়েছে।”
যদিও এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানান, বিষয়টি তিনি জানেন। মৃতদেহ নিয়ে যাওয়ার কাজ রয়েছে প্রশাসনের। তিনি এনিয়ে নির্দিষ্ট এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”