বালুরঘাট ; সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে থাকা গ্রামবাসিদের সাথে বচসার জেরে হিলির ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ছররা গুলি চালালো বি এস এফ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলা সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামে।
স্থানিও সুত্রে জানা গিয়েছে, সীমান্তের কাটাতারের বেড়ার ওপারে থাকা নিচা গোবিন্দপুরের গ্রামবাসীদের সাথে বিএসএফের তর্কাতর্কি ও বচসার জেরে উত্তেজনা তৈরি হয়। এরপরেই একত্রিত হওয়া গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ। ছররা গুলিতে আহত হয়েছে এক গ্রামবাসী। নাম আশরাফুল মোল্লা বয়স ২৭ ।
আরও জানা গিয়েছে, বি এস এফ এর ছোড়া ছররা গুলিতে আহত আশরাফুল মোল্লা কিছু প্যাকেট বর্ডারের দিকে নিয়ে যেতে গেলে তখনই বিএসএফের সাথে তার তর্কাতর্কি হয়। এরপরই ওই গ্রামের রুটিন ভিজিটে আসে বিএসএফ। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে। গ্রামবাসী দের ছত্রভঙ্গ করতে এর পরেই এক বিএসএফ জওয়ান ছররা গুলি চালায়। আহত আসরাফুল মোল্লাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা