বাংলা হান্ট ডেক্সঃ বাংলায় মমতা ব্যানার্জীর সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তবে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর হামলা শুরু হয়েছে। বহু বিজেপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে ও পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বহু কর্মীকে খুনের অভিযোগ উঠেছে মমতা ব্যানার্জীর পার্টির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতির জন্য বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি তুলেছে।
আরো পড়ুন- ভোট মিটতেই রাজ্যে বদ্ধ হলো হাওড়ার শিবপুরের জুটমিল, কর্মহীন আড়াই হাজার মানুষ
এখন বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগুর দাবি জানিয়ে ভীষণ প্রতিজ্ঞা করেছেন এক হিন্দু ধৰ্মগুরু। মহন্ত পরমহংস দাস প্রতিজ্ঞা করেছেন যে যদি ২৪ মে তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু না করা হয় তবে ২৫ শে মে তিনি আত্মদাহ করবেন। পরমহংস দাস এক চিতার সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি দেশবাসীকে বলতে চাই যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু না করা হয় তবে তিনি চিতায় নিজেকে জ্বালিয়ে দেবেন।

মহন্ত বলেন, দেশের সংবিধান বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আমি এই ভীষণ প্রতিজ্ঞা নিয়েছি। পশ্চিমবঙ্গে বহু মানুষের হত্যা হয়েছে এবং মমতা ব্যানার্জী পরিকল্পনা করে এই হত্যা করাচ্ছেন। জেপি নাড্ডার গাড়ির উপর হামলা হয়েছিল, হিংসার পর্যবেক্ষণ করতে যাওয়া মন্ত্রীদের উপরেও হামলা হয়েছিল। যদি একজন মন্ত্রীর উপর পুলিশের উপস্থিতিতে হামলা হয় তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে।

পরমহংস দাস আরো বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ১৯৪৬ সালের গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মতো হয়েছে। যেহেতু আমি সংবিধানের সন্মান করি তাই এটা বলতে পারছি না যে দেশবাসী অস্ত্র তুলে রোহিঙ্গাদের সমাপ্ত করে দাও। তাই আমি আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করুন।
एक तपस्वी की भीषण प्रतिज्ञा#Bengalisburning 🔥 pic.twitter.com/cjy2wTypSC
— कालीपुत्र श्री कालीचरण महाराज (@Kaalicharan_ji) May 11, 2021
প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ জানিয়ে পরমহংস দাস বলেন, যাদের লোকজন মারা গেছে তাদের এক কোটি টাকা ও সরকারি চাকরি দেওয়া হোক। একই সাথে যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হোক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”