বালুরঘাটঃ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খাস শহরের বুকে চলছে পুকুর বোজানোর কাজ। ইতিমধ্যে সেখানে বুজিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে ওই ব্যাক্তি। দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট চকভৃগুর পল্লী পাঠাগার এলাকায়। জানা যায় এলাকা এলাকায় দুটি পুকুর অবৈধভাবে ভরাট করা হচ্ছে এলাকার কিছু সমাজবিরোধীদের দ্বারা। স্থানিও বাসিন্দারা এই নিয়ে বালুরঘাট পুরসভাকে লিখিত অভিযোগ জানালে ও কোন পদক্ষেপ নেয়নি পুরসভা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ এই পুকুর বোঝানো হলে বর্ষার সময় এলাকার জল নিকাশি ব্যবস্থ্যা বিপর্যস্ত হয়ে পড়বে। তাদের আরও অভিযোগ স্থানিও স্তরে ও পুরসভায় অভিযোগ জানালেও এই নিয়ে কোন পদক্ষেপ কোন পক্ষকে নিতে দেখা যাচ্ছে না।
যদিও পুকুর ভরাটে অভিযুক্তর দাবি এটা পুকুর নয়, ডাংগা জমি। তাছাড়া পুরসভাতে স্থানিওরা অভিযোগ জানানোর পর পুরসভা আমাদের ডেকে পাঠালে আমার ওই ডাংঙা জমির যাবতীয় কাগজ পত্র দেখাই। এখানে আমরা বাড়ি নির্মান করব বলে তিনি দাবি করেন।
অপরদিকে এব্যাপারে পুরসভার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন পদাধিকারিক মুখ খুলতে নারাজ।
যদিও পুকুর মালিক অরুণ রায় জানান, বৈধ কাগজ থাকায় এবং পুরোসভাকে জানিয়ে এটি ভরাট করা হচ্চে। পুরসভা থেকে কর্মি এসে সরজমিনে তদন্ত করে অনুমতি দেবার পরই ভরাট করছি বলে তিনি জানান। সেখানে তিনি বাড়ি তৈরি করবেন বলেও তিনি জানান।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”