বাংলা হান্ট ডেক্সঃ ঘাটতি মেটাতে দুর্গাপুর থেকে দিল্লি যাচ্ছে অক্সিজেন এক্সপ্রেস। বিভিন্ন অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট থেকে দেশের সর্বত্র ট্যাঙ্কারে করে জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করছে ভারতীয় রেল। ট্যাঙ্কারে তরল অক্সিজেন (Liquid Oxygen) ভরে সেটি Flat Wagons-এ তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে অক্সিজেনের আকাল তৈরি হয়েছে এমন এলাকায়। গত ১৯ এপ্রিল থেকে চালু হয়েছে ‘Oxygen Express’ নামে এই বিশেষ মালবাহী ট্রেন। যা গ্রীন করিডরের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে অক্সিজেন বোঝাই গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে। এবার দিল্লিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে দুর্গাপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস পাঠানো হচ্ছে বলেই রেল সূত্রে খবর। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন সোজা পাঠানো হল দিল্লির উদ্দেশ্যে। প্রসঙ্গত, এই রাজ্য থেকে অন্য রাজ্যগুলিতে প্রতিদিন ২০০ টন তরল অক্সিজেন পাঠানোর জন্য বলেছিল কেন্দ্রীয় সরকার। যা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই।
নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতিদিন ২০০ টন তরল অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো সম্ভব নয়। কিন্তু এরমধ্যেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে কয়েকটি ট্যাঙ্কার বোঝাই তরল অক্সিজেন দিল্লির উদ্দেশ্যে পাঠানো হল। তবে রেল সূত্রে আরও জানা যাচ্ছে, দুর্গাপুর ছাড়াও দিল্লিতে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে যাবে রাউরকেলা, কলিঙ্গনগর, অঙ্গুল, রায়পুর থেকে। এছাড়া জামশেদপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস চালানো হতে পারে মধ্যপ্রদেশের জবলপুর পর্যন্ত। এখনও পর্যন্ত মুম্বই থেকে নাগপুর, নাসিক হয়ে বিশাখাপত্তনম এবং লক্ষনৌ থেকে বোকারোর মধ্যে অক্সিজেন এক্সপ্রেস চলাচল করছে। ভারতীয় রেল আগামী ২৪ ঘন্টায় ১৪০ মেট্রিক টনের বেশী তরলীকৃত অক্সিজেন সরবরাহ করবে বলেই জানা যাচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”