বাংলা হান্ট ডেক্সঃ এবার লকডাউন কর্নাটক। আগামীকাল থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করল কর্ণাটক সরকার । শুধুমাত্র কিছু essential services খোলা থাকবে। মঙ্গলবার রাত ৯টা থেকে এই লকডাউন শুরু হবে। মে মাসের ১০ তারিখ পর্যন্ত এই লকডাউন থাকবে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা BS Yediyurappa বলেছেন, আগামীকাল অর্থাত্, ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের লকডাউন জারি করা হবে রাজ্যে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দশটা বেজে গেলে দোকানপাট (shops) বন্ধ করে দিতে হবে। Construction, Manufacturing এবং Agriculture সংক্রান্ত ব্যবসাপত্র খোলা থাকবে। সব চেয়ে বড় কথা public transport-ও বন্ধ থাকবে।
উল্লেখ্য, রবিবার কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জানাচ্ছে যে গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। এরপরই সোমবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সেখানেই রাজ্যে লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রাত ন’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত নাইট কার্ফু জারি করার কথা ঘোষণা করেছিল কর্ণাটক সরকার। তবে তাতে করোনা ঠেকানো সম্ভব না হওয়ায় কড়া পদক্ষেপ নেওয়া হল।
অন্যদিকে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান৷ ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী৷

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”