বাংলা হান্ট ডেক্সঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র। দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যেবেলা। নেটমাধ্যমে রাজন মিশ্রর মৃত্যুর ঘটনাটি জানান সুরকার সেলিম মারচেন্ট।
রাজন মিশ্রের মৃত্যুর খবর প্রথম টুইট করে জানান বলিউডের সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট (Salim Merchant)। তিনি লেখেন, ‘হৃদয়বিদারক খবর- পদ্মভূষণ রাজন মিশ্রজি আমাদের ছেড়ে চলে গেলেন সুরালোকে। কোভিড আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে মৃত্যু হল তাঁর।’
শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narenfra Modi)। তিনি লেখেন, ‘রাজন মিশ্রের মৃত্যু খুবই দুঃখজনক। বেনারস ঘরানার (Benaras Gharana) এই প্রথিতযশা শিল্পীর মৃত্যু ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।’
১৯৫১ সালে বেনারসে জন্ম রাজন মিশ্রর। ভাই সাজন মিশ্রর সঙ্গে বেশ কয়েক ধরে দশক ধরে দর্শকের মন জয় করেছেন তিনি। দিল্লিতেই কোভিডে আক্রান্ত হন পণ্ডিত রাজন মিশ্র। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”