বাংলা হান্ট ডেক্সঃ রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা সংক্রমণ। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি মানুষ। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরকম এক পরিস্থিতিতে বারুইপুরে একটি ১০০ শয্যার Covid হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক অন্তরা আচার্য। সোমবার থেকেই রোগী ভর্তি হতে পারবেন এই হাসপাতালে।
রবিবার বিকেলে বারুইপুর করোনা হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি এর পরিকাঠামোও খতিয়ে দেখেন জেলাশাসক। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ADM, মহকুমা শাসক বারুইপুর, বারুইপুর হাসপাতালের সুপার, SDPO বারুইপুর ও জেলার অন্যান্য স্বাস্থ্য অধিকারিকরা। সোমবার থেকেই করোনা আক্রান্ত রোগীরা বারুইপুরের এই করোনা হাসপাতালে ভর্তি হতে পারবেন। যদিও তাদের সরকারি বিধি মেনেই হাসপাতালে ভর্তি হতে হবে।
প্রতিদিন যেভাবে বারুইপুর মহকুমা জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা উদ্বেগজনক। এই অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরি হওযায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপযুক্ত চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। এইরকম পরিস্থিতিতে হাসপাতালের খুবই প্রয়োজন ছিল বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের।
জানা গিয়েছে, করোনা রোগীর মৃতদেহ প্রায়শই দেখা যাচ্ছে দীর্ঘক্ষন পড়ে থাকছে, তার জন্য এবার প্রতিটি মহকুমায় একটি করে শববাহী গাড়ির ব্যবস্থা করবে জেলা স্বাস্থ্য দফতর। এছাড়াও বারুইপুর কীর্তনখোলাতে একটি ‘করোনা চুল্লি’ করা হবে বলে জানান, জেলাশাসক অন্তরা আচার্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”