বালুরঘাটঃ ভোটদান কেন্দ্রে যাওয়ার ভাতা না পেয়ে বালুরঘাট কলেজে ভোট কর্মীদের বিক্ষোভ। তাদের অভিযোগ যতক্ষন না তাদের একাউন্টে এই ভাতা প্রদান করা হচ্ছে ততক্ষন তারা ভোট কেন্দ্রের দিকে রওনা হবেন না।
আজ সকাল থেকে দক্ষিন দিনাজপুর জেলার তিনটি বিধানসভা আসনে আগামীকালের ভোট গ্রহন সম্পন্ন করবার লক্ষ্যে বালুরঘাট কলেজ প্রাঙ্গন থেকে ভোট কর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রের ই ভি এম সহ অনান্য জিনিষপত্র নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হাজির হয়।
কিন্তু বেশ কিছুকর্মী ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি পর্ব চালাছিল । এরপরেই তাল কাটল, বেশ কিছু ভোট কর্মী তাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে তাদের প্রাপ্য ভাতা পান নি বলে অভিযোগ তুলে ওই কলেজ প্রাঙ্গনে থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়ে সরব হয়। যদিও প্রশাসনিক আধিকারিকগন তাদের বোঝানোর চেষ্টা করেন একটু পরেই তাদের ব্যাংকের একাউন্টে এই ভাতার টাকা ঢুকে যাবে। কিন্তু ভোট কর্মীরা তা শুনতে নারাজ। তাদের দাবি আমরা এর আগেই তাদের নিজ নিজ একাউন্ট নম্বর আধিকারিকদের কাছে নির্দিষ্ট ফর্মে জমা দিয়ে দিয়েছিলাম। কিন্তু তবুও কেন সময় মত সেই টাকা তাদের একাউন্টে ঢোকান হয় নি। পাশাপাশি তাদের অভিযোগ ওই ভাতার টাকা না পেলে তারা ভোট কেন্দ্রে গিয়ে কিভাবে নিজেদের খাবার খাবেন।
বেশ কিছুক্ষন ধরে তারা বিক্ষোভ দেখানোর পর খবর পেয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে এসে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পাশাপাশি তাদের আশ্বস্ত করলে কর্মীরা পরে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা হন বলে জানা গেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”