বাংলা হান্ট ডেক্সঃ কোনও স্বাস্থ্যকর্মী বা টেকনিশিয়ান নয়, করোনার জন্য লালারস সংগ্রহ করতে হচ্ছে নিজেদেরই। প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নয়, শনিবার এই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। জঙ্গিপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুরসভা এলাকা ও গ্রাম থেকে এদিন অনেক মানুষ ভিড় করেন মহকুমা হাসপাতালে। হাসপাতালে পাশে টিনের ছাউনির নীচে ৫০ থেকে ৬০ জন লম্বা লাইনে, রোদের তাপ থেকে বাঁচতে কয়েকজন অসুস্থ মানুষ দাঁড়িয়ে গাছতলায়। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের টেকনিশিয়ান রাহুল মুখোপাধ্যায়। প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা।

জানা গিয়েছে, হাসপাতালে আসা ওই রোগীদের নাম নথিভুক্তির জন্য একজন স্বাস্থকর্মী রয়েছেন। করোনা টেস্টের কিটও রয়েছে। সেই স্বাস্থ্যকর্মীর নির্দেশেই লালারস সংগ্রহ করছেন রোগীরা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. প্রশান্ত কুমার বিশ্বাস। ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তির মুখে পড়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. প্রশান্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, “যে স্বাস্থ্যকর্মী রোগীদেরই ওইভাবে লালারস সংগ্রহের নির্দেশ দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।” অন্যদিকে, জিয়াগঞ্জ-আজিমগঞ্জের লন্ডন মিশন হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঢেলে সাজানোর কাজও শুরু হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন