বাংলা হান্ট ডেক্স ; উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে ডুয়ার্সের সাধারণ মানুষকে সতর্ক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বললেন বিজেপির দেওয়া আসল পরিবর্তনের স্লোগান আসলে “ভাঁওতা”। আবেদন করলেন, তৃণমূলের পরিবর্তে বিজেপি নয়, ভোট সংযুক্ত মোর্চাকেই দিতে হবে।
আরো পড়ুন- শিবপুরের BJP প্রার্থী রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার, সরগরম হাওড়া
ত্রিপুরায় সরকার বদলের পর পরিস্থিতি কতটা পাল্টেছে, সেই উদাহরণ টেনে মানিক বলেন, ‘‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিস-কল দিলেই সরকারি চাকরি মিলবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ক’টা চাকরি হয়েছে, তার কোনও হিসাব সাধারণ মানুষের কাছে নেই।’’ বিজেপি-র দেওয়া আসল পরিবর্তনের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মানিক। প্রথমে মালবাজারের সিপিআইএম প্রার্থী মনু ওরাঁও ও নাগরাকাটার কংগ্রেস প্রার্থী সুব্বির সুব্বার সমর্থনে চালসায় জনসভা করেন তিনি। এরপর সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার রায়ের সমর্থনে মিলনীর ময়দানে সভা করেন মানিক।
তাঁর বক্তব্যে বাম আমলে ত্রিপুরার উন্নয়নের কথা উঠে আসে। সেই সময়ে সেচ থেকে শুরু করে বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বিজেপি ত্রিপুরার বাম সরকার ফেলতে চক্রান্ত করে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেয় বলেও শনিবারের জনসভা থেকে অভিযোগ মানিকের। কেন্দ্রের বেসরকারিকরণের নীতি, শিক্ষা নীতি-সহ একাধিক বিষয়ে মোদীকে তোপ দাগেন তিনি। সাধারণ মানুষকে ফাঁদে পা দেওয়ার অনুরোধ করেন। শেষে কটাক্ষের সুরে তাঁর প্রশ্ন, ‘‘বিজেপি এখন দেশ ভক্তির কথা বলে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পিছনে এই বিজেপি-আরএসএসের কী ভূমিকা আছে?’’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”