বাংলা হান্ট ডেক্স ; শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ম্যারাথন প্রচারে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দেন তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক, বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। একদিকে বহিরাগত নেতা, বলছে সুযোগ দিন কাজ করব। আরেকদিকে বাংলার মেয়ে ১০ বছরে কী করেছে তা বাংলার মানুষ জানে। ধর্মীয় উস্কানি না দিয়ে, আগামী দিনে কী করবেন সাহস থাকলে সেটা বলুন।’ এদিন ফের একবার সোনার বাংলা করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি তা নিয়ে প্রশ্ন করেন তিনি।
সভায় উপস্থিত মহিলাদের প্রশ্ন করেন অভিষেক, ‘আপনারা চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক, নাকি চান ভাঙা পায়ে দিল্লির কাছ থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসুক?’ তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুলতলি সর্বোচ্চ ব্যবধানে জিতবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন