বাংলা হান্ট ডেস্ক; এবার হাইভোল্টেজ বিধানসভা নন্দীগ্রাম। গোটা দেশ তাকিয়ে নন্দীগ্রামের দিকে। ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই যেখানে জারি হয়েছে ১৪৪ ধারা। তার আগেই সেখানে একাধিক অশান্তির খবর। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর চলেছে বোমাবাজি। সকালেও বোমাবাজি জারি ছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি ও মারধর করছে।
আরো পড়ুন- আজ দ্বিতীয় দফার ভোট, ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

এবারে নন্দীগ্রামে ভোটযুদ্ধে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একদা সতীর্থ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এই দুই হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে তৈরি সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। যিনি সকাল সকাল ভোট দিয়ে সারারাত ধরে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।
শুধু নন্দীগ্রাম নয়, দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তির খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিকে, ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি ও এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”