কলকাতা ; সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল প্রায় ২০টির বেশি ঝুপড়ি। দমকলের প্রথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। দমকল সাতটি ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি
আরো পড়ুন- নন্দীগ্রামে গুন্ডা জড়ো করছে শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের
পুলিস সূত্রে জানা গিয়েছে আজ, সোমবার সকাল আটটা নাগাদ সল্টলেকের বিকাশ ভবন সংলগ্ন বস্তিতে আগুন লাগে। বস্তিতে প্ল্যাস্টিক, দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ২০টিরও বেশি ঝুপড়ি। তবে কী করে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে। পরেও না কী ঝুপড়ির ভিতর থেকে সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার পর এলাকাবাসীরাই প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসেন। বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। এসে পৌঁছয় বিধাননগর থানার পুলিস। তাঁদের তৎপরতায় ঝুপড়িতে বসবাসকারীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীরা জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও।
দমকল মন্ত্রী সুজিত বসু জানান, দুর্ঘটনায় প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক দোকান, ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন