বালুরঘাট ; তিন দিন নিখোঁজ থাকার পর গমের ক্ষেত থেকে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বিএড কলেজের পিছনে। পুলিশ সূত্রে খবর মৃত ওই রাজমিস্ত্রির নাম দুলাল লোহার (৫০),বাড়ি গঙ্গারামপুর থানার মোহনপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে গত রবিবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন দুলাল, এরপর গ্রামবাসীরা বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গমের জমিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন দুলালকে। তার দেহের পাশে একটি বিষের কৌটো উদ্ধার হয়। এমন ঘটনা গ্রামবাসীদের নজরে আসতেই থানায় খবর দেওয়া হলে গঙ্গারামপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাতসকালে এমন মৃত্যু দেখে গ্রামবাসীরা ঘটনার স্থলে ভিড় জমান, ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”