বাংলা হান্ট ডেক্স ; সামনেই বিধানসভা নির্বাচন। এ মাসের তৃতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। তাই এবারের বিধানসভা নির্বাচনে একটা নয়, দুটি হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে দুটো। একটি নন্দীগ্রাম এবং অপরটি মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবনীপুর। কারণ, এই দুই কেন্দ্র থেকেই ভোটযুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ময়দানে গোটা রাজ্যেই বিজেপির কোনও মুখ নেই। সবটাই ভরসা সেই নরেন্দ্র মোদি। তার উপর তৃণমূল সুপ্রিমো দু’টি কেন্দ্রে প্রার্থী হওয়ার ঘোষণা করায় কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে গেরুয়া শিবিরের। প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে? তেমন জাঁদরেল কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গ বিজেপিতে নেই, যাঁকে অগ্নিকন্যার বিরুদ্ধে দাঁড় করানো যায়। তাহলে উপায়? এই পরিস্থিতিতে ভবানীপুর কেন্দ্রের জন্য অরাজনৈতিক প্রার্থীর খোঁজে নেমেছে বিজেপি । আর এক্ষেত্রে বিজেপির ভাবনা ঘোরাফেরা করছে টলিপাড়ার দিকে। উদ্দেশ্য একটাই, চমক দিয়ে যদি বাজিমাত করা যায়।
মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে কি তারকা? এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, ‘শুধু ভবানীপুর কেন? বিধানসভা ভোটে বিজেপির আরও অনেক চমক আছে। তবে কোনও কিছুই চূড়ান্ত করে বলার সময় আসেনি। আলোচনা চলছে।’
যদিও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিজেপির আদি-নব্য কোন্দলের আশঙ্কা রয়েছে চরমে । সেক্ষেত্রে শুধুমাত্র ‘চমক’ দেওয়ার জন্য ভবানীপুরে তারকা-প্রার্থীকে দাঁড় করালে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠবে কি না, তাও ভাবাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বকে।
উল্লেখ্য, রাজ্যের বিধানসভা ভোট কার্যত দোরগোড়ায় কড়া নাড়ছে। কিন্তু তা সত্ত্বেও দলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সেভাবে অগ্রসর হতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে ভবানীপুর বিধানসভা আসনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে গেরুয়া শিবিরের সম্ভাব্য ‘চমক’-এর জল্পনাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন