বাংলা হান্ট ডেক্স ; জল্পনার ঘটিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করা নিয়ে আশ্বাসবানী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মতুয়া অধ্য়ুষিত ঠাকুরনগরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘ভ্যাকসিন পর্ব শেষেই নাগরিকত্ব দেওয়ার কাজ হবে।’ প্রতিশ্রুতি দিলেন, BJP সরকারকে ক্ষমতায় আনলে ‘মুখ্যমন্ত্রী শরনার্থী কল্যাণ যোজনা’ শুরু করা হবে। যার মাধ্যমে শরনার্থীদের শিক্ষা, স্বাস্থের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ঠাকুরনগর স্টেশনের নাম বদলে ‘শ্রী ধাম ঠাকুরনগর’ রাখতে চান বলেও প্রস্তাব দিয়েছেন তিনি। এদিন মতুয়া সমাজের জন্য় ঢালাও প্রতিশ্রুতির কথা শোনালেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি।
এদিন নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহ কী বলেন, সে দিকে মুখিয়ে ছিলেন সকলেই। তা নিজেই স্বীকার করে তিনি বলেছেন, ‘আমি জানি CAA নিয়ে আমি কী বলব তা জানতে তৃণমূল, সংবাদমাধ্যম মুখিয়ে রয়েছে।’
এর কিছুক্ষণ পরে তিনি বলেছেন, ‘ মাতুয়াদের সম্মান দেবে বিজেপি। একবার আপনারা BJP কে জেতান, আমরা বাংলাকে সোনার বাংলা করে দেব। বাংলায় হিংসা, মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি। এত হিংসা হলে কীভাবে বাংলায় উন্নতি হবে? বাংলাদেশ থেকে শরনার্থী হিসেবে বহু মানুষ এখানে এসেছেন। ৭০ বছরের উপরে হয়ে গিয়েছে কেউ নাগরিকত্বও দেয়নি, সম্মানও দেয়নি। ২০১৮ সালে আমরা নাগরিকত্ব দেওয়ার কথা দিয়েছিলাম। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি। ২০১৯ সালে আপনারা পদ্ম ফুঁটিয়েছেন। দেরি না করে ২০২০ সালেই আইন পাশ করে সিএএ নিয়ে এসেছি। মাঝে করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছে। আমরা যা বলি, তাই করি। করোনায় ভ্যাকসিন পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”