বাংলা হান্ট ডেস্ক; ঠাকুরপুকুরে জোকার পাত্রপাড়ায় একই বাড়িতে তিন সদ্যসের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ছেলে, বাবা ও মায়ের ঝুলন্ত দেহ একই ঘর থেকে উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম চন্দ্রব্রত মণ্ডল (৫০), মায়ারানি মণ্ডল (৪৫ ), সুপ্রিয় মণ্ডল (২৮)। বুধবার সকাল পৌনে আট’টা নাগাদ প্রতিবেশীরা পুলিশকে জানান গোটা বিষয়টি। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দ্রব্রতবাবু বিধানসভার কর্মী। এ দিন সকালে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ছাদের দরজা ভেঙে ঘরে ভিতরে ঢুকলে দেখা যায় একটি সিলিং ফ্যানেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন চন্দ্রব্রতবাবু ও মায়ারানীদেবী। আর পাশের পিলারের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন ছেলে সুপ্রিয়। তখনই মর্মান্তিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পেরেছে, চন্দ্রব্রতবাবুর বাজারে অনেক দেনা হয়েছিল। তা থেকেই মানসিক অবসাদ কাজ করছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। আপাতত এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে চন্দ্রব্রতবাবু আত্মহত্যা করলেও বাকি দু’জন অর্থাৎ তাঁর স্ত্রী মায়ারানী ও ছেলে সুপ্রিয়কে খুন করা হয়েছে নাকি তাঁরাও আত্মহত্যা করেছেন তানিয়ে ধোঁয়াশায় পুলিস। তদন্ত শুরু হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন