মালদা- কোনও সন্তানের জন্ম দিতে না পারায় এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার চন্ডিপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম চুমকি মন্ডল (২৩)। তার বাবার বাড়ি কাঠিহার জেলার আমেদাবাদ থানার লক্ষীতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৩ বছর আগে মানিকচক থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা রাজকুমার মণ্ডলের সাথে তাদের বিয়ে হয়। বিয়ের এতদিন বাদেও সন্তান হচ্ছিল না তাঁর। এরপর গৃহবধূর ওপর নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। অভিযোগ, গায়ে কেরোসিন তেল ঢেলে মার হয় তাঁকে। চুমকির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে মানিকচক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকেই রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতভর চিকিৎসা চলার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত গৃহবধূর মা কলাবতী চৌধুরী অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই তার মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। মাঝেমধ্যেই টাকা পয়সা বাড়ি থেকে আনার চাপ সৃষ্টি ও করত। আমার মেয়ে সন্তানের জন্ম না দিতে পারায় তাকে বদনাম করার চেষ্টা করে। আমার মেয়ে সেটা প্রতিবাদ। ওরাই আমার মেয়েকে মেরে ফেলেছে। ওদের শাস্তি চাই।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”