বাংলা হান্ট ডেস্ক: ঘাসফুল শিবির ছেড়ে এখন পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কর্মিসভা থেকে এই প্রথম দলত্যাগী রাজীব–প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের সভায় নাম না করে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মমতা বলেন, ‘বন সহায়ক পদ নিয়ে দূর্নীতি করা হয়েছে। চুরি করে বিজেপি–তে চলে গিয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে।’এ প্রসঙ্গে মমতাকে পালটা বিঁধেছে বিজেপি। দলে থাকাকালীন কেন মনে পড়ল না, কটাক্ষ গেরুয়া শিবিরের।

মাসকয়েক আগে অষ্টম শ্রেণি পাশে বন সহায়ক পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। অষ্টম শ্রেণি পাশের পাশাপাশি উচ্চশিক্ষিতরাও আবেদনপত্র জমা দেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হওয়ায় লাইনও পড়ে বিস্তর। এই শূন্যপদ নিয়ে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, ‘যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, সে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কিছু কারসাজি করেছে। আমাকে অনেকে এই অভিযোগ করেছে। আমরা সেটা তদন্ত করে দেখছি।’

রাজীবের নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কটাক্ষ, ‘ওই ছেলেটা বাইরে গিয়ে এখন অনেক বড় বড় কথা বলে। কিন্তু ও বন সহায়ক পদে নিয়োগ নিয়ে কী করেছে সেটা ওঁরা কাছে আগে জিজ্ঞাসা করুন। চুরি করে এখন বিজেপি–তে চলে গিয়েছে। কারণ, বিজেপি তো এখন ওয়াশিং মেশিন। কালো চোরগুলি বিজেপি–তে যায় আর ফর্সা হয়ে বেরিয়ে আসে। এটাই বিজেপি দলের কাজ। সব চোর, গুন্ডা, ডাকাতদের দলে নেয় আর বলে তৃণমূলকে হারাও। তৃণমূলকে অত সহজে হারানো যাবে না। তৃণমূলই ক্ষমতায় ফিরবে।’
এর আগে একাধিকবার দলবদলকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অতিরিক্ত লোভ এবং টিকিট না পাওয়ার আশঙ্কায় দলবদলের সিদ্ধান্ত বলেও দাবি করেছেন। তবে এই প্রথমবার এহেন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে রাজিব প্রসঙ্গে মমতাকে পালটা বিঁধেছে বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি , রাজীব দল ছাড়ার আগেই বন সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। দুর্নীতি হলে সেই সময়েই হয়েছে। সেই সময় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক অভিযোগে সুর চড়ালেন না, এমনই প্রশ্ন তুলেছেন তিনি। রাজীব এখন দল ছেড়েছেন বলেই মুখ খোলা হল বলেই পালটা দাবি জয়প্রকাশের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য প্রসঙ্গে এখনও বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!