বাংলা হান্ট ডেক্স ; ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর ঘিরে রীতিমতো তোলপাড় বাংলার রাজনীতি। মুলত শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীর আমন্ত্রণে হলদিয়া প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আসছেন মোদী। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় পৌঁছে প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর বিকেল ৩ টায় একটি জনসভায় যাবেন। সেই সভায় বিজেপির হেভিওয়েটরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। উপস্থিত থাকার কথা কৈলাস বিজয়বর্গীয় থেকে শিব প্রকাশ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানরা। উপস্থিত থাকার কথা বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

জানা গিয়েছে, হলদিয়ার হেলিপ্যাড মাঠের সরকারি অনুষ্ঠানের মঞ্চ যেখানে গড়া হয়েছে, তার অদূরেই বিজেপির দলীয় সভার মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই জনোসভা করবেন প্রধানমন্ত্রী। আর সেই সভাতে যোগদিতে পারেন তৃনমুলের এই হেবিওয়েট নেতা।

এদিকে, শুভেন্দুদের অধিকারী পরিবারের খাসতালুকে মোদীর জনসভা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে বিজেপিতে শুভেন্দু আর সৌমেন্দুর যোগ দেওয়ার পর থেকেই মোদীর সভায় দিবেন্দুর যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”