বাংলা হান্ট ডেক্স ; করোনার আতঙ্ক কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে ফের স্কুলের দরজা খুলতে চলেছে। আগামী ১২ ফ্রেরুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ফের পুরোদমে পঠনপাঠন শুরু হতে পারে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যে ফের কবে স্কুল খুলবে, এবিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আমরা নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে যদি স্কুল চলে সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে। স্বাস্থ্য বিধি মেনে ক্লাস হবে। স্কুলগুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্লাস শুরু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নিতে কিছুটা সময় লাগবে। সে কাজ করতে গিয়ে যদি কিছুটা বেশি সময় প্রয়োজন হয় স্কুলগুলি প্রয়োজনে সেই সময় নেবে।’ প্রতিটা স্কুলে ক্লাস শুরুর আগে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে বলে জোরের সঙ্গে জানিয়েছেন তিনি।
তবে স্কুলে এখনই প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের শ্রেণিকক্ষে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে পঠনপাঠন শুরুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এখনও পর্যন্ত যে সমস্ত রাজ্যে এই অনুমতি দেওয়া হয়েছিল সেখানে অভিজ্ঞতা ভালো নয়। যে কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই রাজ্যেও এখনই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর কথা সরকার বিবেচনা করছে না। পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তিত সময়ে ধাপে ধাপে এই বিষয়ে পদক্ষেপ করবে।

প্রসঙ্গত, আনলকে পর্বেও বেশ কয়েকবার এ রাজ্যে স্কুল খোলার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। এমনকী, অন্য অনেক রাজ্যে স্কুল খুলে গেলেও, পশ্চিমবঙ্গে তা হয়নি। পড়ুয়া থেকে অভিভাবক, সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে, স্কুল কবে খুলবে? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার। আপাতত বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!