এবার জাদুকর পিসি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই। আজ, শুক্রবার দুপুরের দিকে মুকুন্দপুরে জাদুকর পিসি সরকার জুনিয়ারের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে জেরা করেন গোয়েন্দারা।

সিবিআইয়ের দাবি, একটি চিটফান্ড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন জাদুকর। পরিষেবা দেওয়ার নামে মোটা টাকা নিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। কিন্তু সেই পরিষেবা শেষ পর্যন্ত দেননি তিনি। এই সংস্থার একটি রেস্তোরাঁয় ম্যাজিক দেখানোরও কথা ছিল তাঁর। সেই রেস্তোরাঁই কোনওদিন তৈরি হয়নি। অথচ ম্যাজিক দেখানোর জন্য আগাম মোটা টাকা পৌঁছেছে পিসি সরকারের অ্যাকাউন্টে। ব্যাঙ্ক লেনদেন ছাড়াও নগদে লেনদেন হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। তবে টাকার পরিমাণ জানাননি তাঁরা।
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হন তিনি। এরপর ২০১৬ সালে ওই চিটফান্ড সংস্থার কেলেঙ্কারির বিষয় তাঁকে তলব করে সিবিআই।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন