বাংলা হান্ট ডেস্ক ; ফের একবার মমতা সরকারের কাজের প্রশংসায় উচ্ছ্বাসিত আন্তর্জাতিক তিনটি সংস্থা। বুধবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠকে রাজ্য সরকারের একাধিক কর্মসূচির প্রশংসা করল বিশ্বব্যাঙ্ক (world bank), ইউনিসেফ (unicef), ইউএনডিপির (undp) প্রতিনিধিরা।

বুধবার নবান্নে রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠকে হাজির ছিলেন, বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। এছাড়াও একাধিক আরন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির ছিলেন। সেখানেই রাজ্য সরকারের একাধিক কর্মসূচির প্রশংসা করে একাধিক আন্তর্জাতিক সংস্থা গুলি।

ডিসেম্বরের শুরু থেকে চালু হওয়া দুয়ারে সরকার এবং তার পরবর্তী সময়ে চালু করা পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিকে ভাল উদ্যোগ বলে জানিয়েছেন বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ এবং রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগ ইউএনডিপি। তাদের তরফ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের ঘরে সরকারের পৌঁছে যাওয়ার এই প্রয়াসের থেকে আর ভাল কিছু হতে পারে না। এছাড়াও করোনা ও আম্ফানে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেছে সংস্থাগুলি। তারা বলেছেন এই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে ৯৫ শতাংশ মানুষ। তৃণমূল স্তরে গিয়ে কাজ করার জন্যই এই সাফল্য বলে মন্তব্য করা হয়েছে। ইউনিসেফের প্রতিনিধির তরফে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের প্রশংসা করা হয়। পাশাপাশি তারা প্রকল্পগুলিতে নজরদারির প্রয়োজনীয়তার কথাও বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প আন্তজার্তিক মহলে স্বীকৃতি পয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন