কলকাতা ; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠল। আর তাতে রীতিমতো ক্ষিপ্ত হলেন তিনি। ভাষণ না দিয়েই মঞ্চ ছাড়লেন ক্ষুব্দ মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে ‘পরাক্রম দিবস’–এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই সৃষ্টি হল এক অস্বস্তিকর পরিস্থিতি। শনিবার বিকেল ৫টা নাগাদ সবে বক্তব্য শেষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এর পরের বক্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালক। তখনই আচমকা সভায় উপস্থিত দর্শকদের মধ্যে থেকে উঠে এল ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তাতে ক্ষুব্ধ হয়ে, এর প্রতিবাদ জানিয়ে বক্তব্যই রাখলেন না মমতা।

প্রথমে পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক স্লোগানরত জনতাকে শান্ত থাকতে বলেন। তিনি বলেন, ‘আপনারা শান্ত হন। এই পূণ্যলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কথা বলার সুযোগ দিন।’ কিন্তু তাঁর কথা কানে নেননি তাঁরা। মঞ্চের সামনেই স্লোগানের জোর আরও বাড়তে থাকে। এর পরই মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হিন্দিতে বলেন, ‘আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা আলাদাই মর্যাদা, সম্ভ্রম থাকে। এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান।’ এর পরই কৃতজ্ঞতা আর ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে তাঁকে অসম্মান করা শোভা দেয় না। তাই আমি এর প্রতিবাদে এই অনুষ্ঠানে আর কিছুই বলব না।’ একথা বলেই মঞ্চ ছাড়েন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”