বাংলা হান্ট ডেস্ক; গোষ্ঠী কোন্দল মেটাতে মমতার ডাকে সাড়া দিলেন না মুর্শিদাবাদের শুভেন্দু অনুগামী নেতা। আজ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠকে বসার কথা ছিল দলের শীর্ষ নেতৃত্বের। কিন্তু শুভেন্দু অনুগামী নেতারা না আসায় এই বৈঠক আদৌও আর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মুর্শিদাবাদে চলতে থাকা দলীয় কোন্দল মেটাতে তৃণমূল কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকে শীর্ষ নেতৃত্ব। বিশেষ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আবু তাহের এবং কংগ্রেস থেকে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে আসা মোশারফ হুসেন। বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশআরফ। তবে জানা গিয়েছে বৈঠকে যোগ না দিয়ে নিজের বাড়িতেই থেকে গিয়েছেন মোশারফ হুসেন। মনে করা হচ্ছে শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ না দিলেও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার পর্যবক্ষেক ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কিছু অনুগামী এখনও মুর্শিদাবাদে রয়ে গিয়েছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে সেটা ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদকে পাখির চোখ করে বসে রয়েছে আসাদউদ্দিন ওয়েসির দল মিম ও আব্বাস সিদ্দিকীর দলও । মুর্শিদাবাদে মিম বা আব্বাস সিদ্দিকির দল প্রার্থী দিলে বদলে যেতে পারে তৃণমূলের ভোট সমীকরণ। ফলে মুর্শিদাবাদ জেলা নিয়ে রাজ্যের শাসকদল বেশ চাপের মধ্যে রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে, মুর্শিদাবাদে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল ৷ তাই মুর্শিদাবাদ জেলাতে ঘর গোছাতে ফের তৎপর হল তৃণমূল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”