বাংলা হান্ট ডেক্স; নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যে অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে বিজেপির রোড শো থেকে ‘গোলি মারো’ স্লোগান শোনা যায়। এবার এই স্লোগানের জেরে গ্রেফতার করা হল ৩ বিজেপি নেতাকে।

বুধবার চন্দননগরে মিছিল করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়রাও। সেই মিছিলের একটি অংশ থেকে ‘গদ্দারো কো গুলি মারো..’ স্লোগান ওঠে। ভিডিয়োয় সুরেশ এবং কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে স্লোগান তুলতে দেখা যায়। সেই স্লোগানের ‘বিরোধী’ হলেও বিজেপির তরফে দাবি করা হয়, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মিছিলে যে ‘গুলি মারো’ স্লোগান উঠেছিল, তার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে স্লোগান উঠেছে। যদিও সেই সাফাইয়ে কাজ হয়নি। যথারীতি শুরু হয় রাজনৈতিক তরজা।

একুশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। এর মধ্যে চন্দননগরের শুভেন্দু অধিকারীর রোড শো থেকে ‘গোলি মারো’ স্লোগান নিয়ে ব্যবস্থা নিল পুলিশ । স্লোগনা নিয়ে কমিশনারেটে অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা সুরেশ সাউ সহ ৩ জনকে গ্রেফতার করে। জামিন অযোগ্য ধারা লাগু। সুরেশ সাউ বিজেপির সাংগঠনিক নেতা। গত রাতেই তাঁদের গ্রেফতার করা হয়। আজ তাঁদের কোর্টে তোলা হবে।

এদিকে বিজেপি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে এদিন দলের তরফে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বলে খবর। অন্যদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের প্রশ্ন, বিজেপি নেতাদের যদি এই স্লোগানের কারণে গ্রেফতার করা হয়,তাহলে যে তৃণমূল নেতারা হিংসায় উস্কানিমূলক বার্তা দিচ্ছেন তাঁদের নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”