বাংলা হান্ট ডেক্স ; রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন । সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে। এরইমধ্যে এবার তৃনমূলের তরফে জনসংযোগে আরও জোর দিতে দুয়ারে সরকারের পর এবার “দুয়ারে তৃণমূল”।

বিধানসভা ভোটের আগে জনসংযোগ আরও জোরদার করতে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। “দুয়ারে তৃনমুল” নয়া এই জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কাজ তুলে ধরবেন তৃণমূলের নেতা, কর্মীরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। একইসঙ্গে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করারও নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কর্মসূচি ঘোষণা করেছেন সুব্রত বক্সী। নয়া এই জনসংযোগ কর্মসূচি চলবে ২১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দলের সমস্ত নেতা, কর্মীদের উদ্দেশে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”