বায়ুসেনার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে ছাড়পত্র দিল নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী (সিসিএস)। বুধবার সিসিএস-এর বৈঠকে প্রস্তুতকারী সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিক্যালস লিমিটেড’ (হ্যাল) থেকে তেজসের উন্নততর সংস্করণ মার্ক-১এ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, ৮৩টি তেজস মার্ক-১এ কেনার জন্য খরচ হবে ৪৮ হাজার কোটি টাকা। তিনব টুইটে লেখেন, ‘এই চুক্তি দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে স্বনির্ভরতার পথে এক যুগান্তকারী পদক্ষেপ হবে’। তিনি জানান, তেজসের নয়া সংস্করণ আগামী দিনে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হবে। আগামী ৬ থেকে ৭ বছরের মধ্যে তেজস মার্ক-১এ স্কোয়াড্রনগুলি ভারতীয় বায়ুসেনায় যোগ দেবে। ২০২০ সালের মার্চ মাসে প্রতিরক্ষা ক্রয় পরিষদ তেজসের উন্নততর সংস্করণ কেনার সুপারিশ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিসিএস-কে। তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”