রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার খড়দার সভা থেকে তিনি বলেন, ‘ভোটের সময় পুলিশকে বুথে ঢুকতে দেব না। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

দিলীপ ঘোষ বলেন , দাগি পুলিশ অফিসার, যারা ভোট করেন, তাঁদের প্রত্যেককে গ্যারেজ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা বুথে থাকতে দেব না। ১০০ মিটার দূরে চেয়ার নিয়ে বসবে ওরা, ভোট উৎসব দেখবে। কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করাবে। এভাবেই ফের বিজেপির রাজ্য সভাপতি পুলিশকে নিশানা করেন।
বুধবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দায় চায়ে পে চর্চায় যান দিলীপ ঘোষ। সেখান থেকেই পুলিশের উদ্দেশ্যে সুর চড়ান তিনি। দিলীপ ঘোষ বলেন, “যে সমস্ত পুলিশ অফিসার আমাদের কর্মীদের মেরেছেন তাঁদের এক একটাকে ব্লাকলিস্টেড করে বাড়িতে পাঠিয়ে দেব। ডিউটি করতে দেওয়া হবে না। যে পুলিশরা উল্টোপাল্টা করছেন, তাদের ভোটের সময় দুমাস ছুটি দেওয়া হবে। শশুরবাড়ি ঘুরে আসুন।” যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে দিলীপ ঘোষ একটা মূর্খ। কিভাবে ভোট করাতে হয় দিলীপ ঘোষ জানেনা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন