সম্প্রতি SBI-এর তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, ‘আপনার ATM কার্ড এবং PIN খুবই গুরুত্বপূর্ণ। আপনার অর্থ নিরাপদ ও সুরক্ষিত রাখার কয়েকটি টিপস রইল।’ গ্রাহকদের উদ্দেশ্যে SBI-এর তরফে কী কী পরামর্শ দেওয়া হয়েছে জেনে নিন।

১) ATM বা POS মেশিনে ATM কার্ড ব্যবহারের সময় হাত দিয়ে কি প্যাড আড়াল করে রাখুন।
২) কার্ডের তথ্য বা PIN কখনই কারোর সঙ্গে শেয়ার করবেন না।
৩) কার্ডে কখনই PIN লিখে রাখবেন না।
৪) কার্ডের তথ্য PIN জানতে চেয়ে কোনও টেক্সট মেসেজ, ইমেইল বা ফোন কল এলে একেবারেই গুরুত্ব দেবেন না।
৫) জন্মতারিখ, ফোন নম্বর না অ্য়াকাউন্ট নম্বর থেকে কোনও নম্বর PIN হিসেবে ব্যবহার করবেন না।
৬) লেনদেনের কাগজ নষ্ট করে ফেলুন অথবা নিজের কাছে রাখুন।
৭) গোপন কোনও ক্যামেরা আছে কি না, লেনদেনের আগে ভালো করে দেখে নিন।
৮) ATM বা POS মেশিন ব্যবহারের আগে জালিয়াতির কোনও আভাস পেলেই এড়িয়ে চলুন। অনেক সময় অপরাধীরা ATM বা POS মেশিনের কি প্যাডে কারসাজি করে রাখে।
৯) লেনদেনের অ্যালার্ট নিয়মিত পেতে সুবিধাগুলি গ্রহণ করা।
অনলাইন এবং ATM-এর পাশাপাশি ব্যাংকের টোল-ফ্রি নম্বরের কাছাকাছি মোবাইল নম্বর ব্যবহার করে ব্যাংকে জালিয়াতির নতুন এক পন্থা সম্প্রতি সামনে এসেছে। যা নিয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই সতর্কবার্তাটি জনসাধারণের জ্ঞাতার্থে নিজেদের ওয়েবসাইটে আপলোড করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”