বাংলা হান্ট ডেস্ক ; পনের দাবিতে বধু নির্যাতনের অভিযোগ উঠল জলপাইগুড়ির রায়গঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ও তার ছেলের বিরুদ্ধে। পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করলেন তার পুত্রবধূ পিংকি রায়। তাঁর পুত্রবধূ স্ত্রী পিঙ্কি রায় তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পিঙ্কিদেবীর অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁর ওপর নির্যাতন চালাচ্ছেন বিধায়কসহ তাঁর পরিবারের সদস্যরা। তাই নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশের পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল।

পিংকির দাবি, দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন বিয়ে হয় তার। বিয়েতে মোটা টাকা যৌতুক নিয়েছিলেন খগেশ্বরবাবু। সঙ্গে বাপের বাড়ি থেকে প্রচুর সোনার গয়নাও পেয়েছিলেন তিনি। অভিযোগ, তার পরও পুত্রবধূকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে শুরু করেন খগেশ্বরবাবুর পরিবারের সদস্যরা। পিংকির আরও দাবি, অধিকাংশ সময় তার স্বামী ও শ্বশুর মত্ত অবস্থায় থাকে। কিছুদিন আগে তাঁর শাশুড়ি তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলেও দাবি করেন পিংকি। সম্প্রতি নির্যাতন মাত্রা ছাড়ালে তিনি রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নেন। যদিও অভিযোগের কোনও প্রতিলিপি দেখাতে পারেননি তিনি।

যদিও গোটা ঘটনায় নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্ব। তারা জানিয়েছেন, এটা তাদের পরিবারের ব্যাপার। পুলিশ পুলিশের কাজ করবে।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন