বালুরঘাট; লরির ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় তুলকালাম বালুরঘাট ব্লকের পার পতিরাম এলাকায়। স্থানীয়রা মৃতদেহ রাস্তায় ফেলেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়ে থাকে। ঘাতক সেই লরিটিকে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিস পৌঁছালে পুলিসকেও ইটবৃষ্টি ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিসি আশ্বাসের পরে অবরোধ তুলে দেয় স্থানীয়রা। অন্যদিকে পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে শুরু হয় যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, পতিরামের আত্রেয়ী ব্রিজ পার করেই পারপতিরাম এলাকায় কোন যান নিয়ন্ত্রণ নেই। যার ফলে প্রায়ই বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছে বাসিন্দারা। পুলিসকে বার বার জানিয়েও লাভ হয়নি এদিন তার জেরেই বাসিন্দারা বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিপদ সরকার। বাড়ি কলোনী পাড়ায়।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”