বাংলা হান্ট ডেক্স; লক্ষ্মীরতন শুক্ল দল ছাড়ার পর এবার বেসুরো বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। লক্ষ্মীকে দলের কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তুলে কার্যত লক্ষ্মীর পাশেই দাঁড়িয়েছেন বৈশালী। একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘তৃণমূলেরই কিছু লোকই বিরোধিতা করছেন’। ভিতরে ভিতরে ‘উইপোকা’র মতো অনেকে তৃণমূলের ক্ষতি করছে বলে কার্যত দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। লক্ষ্মীর দল ছাড়ায় তৃণমূলের ক্ষতি হবে বলেও মনে করেন বৈশালী।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈশালী ডালমিয়া বলেন, তৃণমূল কংগ্রেস দলের মধ্যে বেশ কিছু নেতিবাচক মনোভাবের মানুষ রয়েছেন। কিছু মানুষ হয়তো এখন নেই, কিন্তু বাকিরা রয়ে গিয়েছেন। তারা বারংবার বিরক্ত করেন। তারা কেউ কেউ কাজ করতে দেন না, কাজ করতে গেলে বাধা সৃষ্টি করেন। বৈশালীর কথায়, ভেতরে ভেতরে ‘উইপোকার’ মতো অনেকে দলটাকে কুরে কুরে খাচ্ছে। অকারনে দলের বিধায়ককে তারা ছোট করতে চান, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কেউ এমন আচরণ করেন না। কিন্তু নিজের দলের লোকেরাই বারবার অপমান করেন, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বালির বিধায়ক। এই প্রসঙ্গে ব্লক সভাপতি এবং প্রাক্তন কাউন্সিলরদের দিকে আঙুল তুলেছেন বৈশালী ডালমিয়া।

বৈশালীর দাবি, দলে অসৎ নেতাদের ঝেড়ে ফেলতে না পারলে আরও অনেক সৎ নেতা দল ছাড়তে বাধ্য হবেন। লক্ষ্মীর ইস্তফার পর বৈশালীর এই মন্তব্য ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাহলে কী এবার লক্ষ্মীর পরে বৈশালীও সেই পথে যাবেন এই নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

কেবল লক্ষ্মীকে নিয়েই নয় এর আগেও একাধিকবার বেসুরো শুনিয়েছে বৈশালী ডালমিয়া। বালিতেই তাঁকে বহিরাগত বলে আক্রমণ করা হয়েছিল। পোস্টার দেওয়া হয়েছিল বহিরাগত নাম দিয়ে। তারপরেই তৃণমূলের বহিরাগত মন্তব্য নিয়ে বৈশালী বলেছিলেন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলা হচ্ছে সেখানে তিনি কী এমন। এই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বৈশালী।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি